আইফোনে থাকছে না চার্জিং পোর্ট! ওয়্যারলেসে নির্ভর

৭ ডিসেম্বর, ২০১৯ ১১:৫৫  
একের পর এক নতুন নতুন প্রযুক্তি এনে গ্রাহকদের তাক লাগিয়ে দিচ্ছে আইফোন। এবার তারা আইফোন থেকে চার্জিং পোর্ট সরিয়ে ফেলার চিন্তা করছে। অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো জানান, ২০২১ সালের হাই-অ্যাণ্ড আইফোন মডেল থেকে বাদ দেয়া হতে পারে লাইটনিং কানেক্টর। ওয়্যারলেস চার্জিংয়ের ওপর নির্ভর করবে ডিভাইসটির চার্জিং ব্যবস্থা। লাইটনিং কেবল বাতিল এবং অন্যান্য আপডেটের কারণে হাই-এন্ড আইফোনগুলোর বিক্রি ও দাম বাড়াবে। ইন্ডিয়া টাইস তাদের প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রতিষ্ঠানটি আইফোন থেকে লাইটনিং পোর্ট বাদ দেয়ার কথা কয়েক বছর ধরেই ভাবছে। ২০১৭ সালে কুয়ো ধারণা করেছিলেন লাইটনিং পোর্ট বাদ দিয়ে ইউএসবি টাইপ-সি ব্যবহার করতে পারে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। এরই মধ্যে বেশ কয়েকটি পণ্যে ইউএসবি-সি কানেক্টর যোগ করেছে অ্যাপল। নতুন আইফোনে আনা হয়েছে ফাস্ট চার্জিং সমর্থন, যাতে ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে বলে দাবি প্রতিষ্ঠানটির।